রিপন হোসেন সাজুঃ মণিরামপুরে একটি মৎস্য ঘেরের জমির মালিকদের কাছ থেকে লিজ নেয়াকে কেন্দ্র করে কুলটিয়া ইউনিয়নের চেয়ারম্যান শেখর চন্দ্র রায়ের দায়ের করা বিভ্রান্তিকর মামলায় ৮ জনগন জেলে যাওয়ার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অপরদিকে মামলায় অজ্ঞাতনামা ১০/১৫ জন আসামী থাকায় নিরীহ জনগন পুলিশের হাতে আটকের ভয়ে পুরুষশূন্য হয়ে পড়েছে। এমনকি মহিলারাও বাড়িতে রাতদিন আতংকের মধ্যে রয়েছে।
জানা যায়, মশিয়াহাটির হাটগাছা-বাজেকুলটিয়া-সুজাতপুর বিলের একটি মৎস্য ঘেরের মালিকানা নিয়ে লিজ সূত্রে ডাঙ্গামহিষদিয়া গ্রামের মৎস্য ব্যবসায়ী শংকর রায় ও পদ্মনাথপুর গ্রামের হাবিবুর রহমান হবির মধ্যে বিবাদ চলে আসছে। এ ঘটনায় মৎস্য ব্যবসায়ী হাবিবুর রহমান হবি প্রতিকার চেয়ে ইউপি চেয়ারম্যান শেখর চন্দ্র রায়ের কাছে লিখিত আবেদন করেন।
গত সোমবার সকাল ১১ টার দিকে কুলটিয়া ইউনিয়ন পরিষদে (পোড়াডাঙ্গা) দুপক্ষের উপস্থিতিতে শুনানীর দিন ছিল। কিন্তু এক পর্যায়ে চেয়ারম্যান কোন সমাধান না করে শুনানী মুলতবি করে পরবর্তি তারিখ নির্ধারন করে।

No comments:
Post a Comment