২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেশ কিছু পণ্য ও সেবায় বাড়তি কর আরোপ করায় ইন্টারনেট খরচ বাড়বে। বৃহস্পতিবার প্রস্তাবিত বাজেটটি উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।
২০২০-২১ অর্থবছরের আকার বা মোট ব্যয় প্রাক্কলন করা হয়েছে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা। যা জিডিপির ১৭.৯ শতাংশ।
বাজেট পাস হলে ইন্টারনেট খরচ বাড়ার পাশাপাশি অনলাইন খাবার অর্ডার, অনলাইন কেনাকাটার খরচ বাড়বে। এছাড়াও বাজেটে সিম ও রিমের উপর সম্পূরক শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে। ফলে নতুন সংযোগ কেনায় খরচ বাড়ছে। বাড়ছে কথা বলার খরচও।

No comments:
Post a Comment