ঝিনাইদহে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা - Jessore News

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday, June 5, 2020

ঝিনাইদহে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহে আওয়ামী লীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। রাতে সদর উপজেলার হরিশংকরপুর গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, হরিশংকরপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুম ও সাবেক চেয়ারম্যান খন্দকার ফারুকুজ্জামান ফরিদের সমর্থকদের মাঝে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বেশ কয়েকদিন যাবত উভয় পক্ষের লোকজনের মাঝে উত্তেজনা চলছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় খন্দকার ফারুকুজ্জামান ফরিদের সমর্থক আলাপ শেখ, নুর ইসলামসহ আরও কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি বিয়ের দাওয়াত শেষে হরিশংরপুর বাজারে যাচ্ছিল। পথে গ্রামের মাঝে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষরা তাদের এলোপাতাড়ি মারধর করে ও আলাপ শেখ এবং নুর ইসলামকে কুপিয়ে জখম করে। ঘটনার সংবাদ শুনে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে আহত আলাপ শেখ ও নুর ইসলামকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আলাপ শেখকে মৃত ঘোষণা করে। ভাংচুর করা হয় বেশ কয়েকটি বাড়ি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages