রাস্তায় গণপরিবহন চলাচলের বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রী - Jessore News

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, April 30, 2020

রাস্তায় গণপরিবহন চলাচলের বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রী


যোগাযোগ ব্যবস্থাসহ সবকিছু আস্তে আস্তে স্বাভাবিক করার ইঙ্গিত দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আপনারা যদি নিজেদের সুরক্ষিত রেখে এই সংক্রমণের হার কমাতে পারেন, মৃ'ত্যুর হার কমাতে পারেন; তাহলে আস্তে আস্তে যোগাযোগ-যাতায়াত এবং পণ্য পরিবহণ আরো বৃদ্ধি করার সুযোগ সৃষ্টি করবো।
সোমবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে করো'না ভাই'রাস মোকাবিলায় সরকারের কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে রাজশাহী বিভাগের জে'লা সমূহের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী একথা বলেন।
শেখ হাসিনা বলেন, পণ্য পরিবহনের ব্যাপারে বাধা নেই। আরো কিভাবে সুযোগ সৃষ্টি করতে পারি সেটা নিয়ে চিন্তাভাবনা করছি। পণ্য পরিবহনের জন্য তো ট্রাক-ভ্যান লাগে। এসব কিভাবে বাড়ানো যায় সেই পরিকল্পনা করা হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, যেহেতু এখন ধান কা'টার মৌসুম। কিছু কিছু ফসল উঠছে। জীবন যাপন আস্তে আস্তে উন্মুক্ত করতে হবে। সবাই নিজেকে সুরক্ষিত রেখেই কাজ করবেন। আম'রা পর্যায়ক্রমিকভাবে সুযোগ সৃষ্টি করে দেব। পণ্য পরিবহন যেন স্বাভাবিক হয়। পণ্য পরিবহন স্বাভাবিক হলে জিনিসের দাম নিয়ন্ত্রণে থাকবে, মানুষের জীবন যাত্রা অব্যাহত থাকবে।
তিনি বলেন, আশা করি এই অবস্থা থাকবে না। এই দুঃসময় আম'রা কাটিয়ে উঠবো এবং আমাদের আবার শিল্প কারখানা সবই চালু হবে। আমাদের দেশের অর্থনীতি আবার সচল হবে। সেটার জন্য বিশেষভাবে কাজ করে যাব।
দু'র্যোগ আসে, মোকাবিলা করতে হয়, এই দু'র্যোগটা তো বিশ্বব্যাপী। বিশ্বব্যাপী এই দু'র্যোগ দেশের সবাইকে এক হয়ে কাজ করতে হবে। সবাই মিলে অবস্থার থেকে মুক্তি পাব। চিরদিনই অন্ধকার থাকে না। আলো নিশ্চয় আসে, আম'রা আবার আলোর পথে যাত্রা শুরু করব, যোগ করেন শেখ হাসিনা।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages